হঠাৎ করে যেদিন নিজেকে বদলে নিলে। সেদিন প্রথমে মনে করেছিলাম। হয়তো অভিমান করেছ। তাই বারবার তোমার অভিমান ভাঙানোর জন্য তোমাকে কাকুতিমিনতি করেছি। কিন্তু আমি জানতাম না তুমি আমার এই কাকুতিমিনতিকে দুর্বলতা ভেবে আরও বেশি অবহেলা করবে। জানবই বা কী করে? যে ভালোবাসা তোমার কাছে ছিল, প্রতারণার সময় কাটানোর, আমার কাছে সেটা ছিল পবিত্র ও সত্যিকারের ভালোবাসা। তাই তো আজ এত কষ্ট পেলাম তোমার কাছ থেকে। তবে তোমার চলে যাওয়াতে আমি কিছুটা গর্বিত, কিছুটা আনন্দিত, কিছুটা কষ্ট নিয়ে আছি। সত্যি আমি গর্বিত, কারণ, তোমার সময় একদিন খারাপ ছিল। সেদিন তুমি ভালোবাসা নামের মিথ্যে গল্প নিয়ে আমার কাছে হাজির হয়েছিলে। আমি সেই খারাপ দিনগুলো দূর করে দিতে পেরেছি বলে। আমি আনন্দিত। স্রষ্টা যা করেন ভালো করেন। হয়তো এমন কেউ আমার জীবনে আসবে যার ভেতর নেই কোনো পাপ, নেই কোনো প্রতারণা। শুধু আছে সত্যিকার ভালোবাসা। যে আমার সবকিছু জেনে আমাকে আপন করে রাখবে।
No comments:
Post a Comment