Monday, August 29, 2016

ভালোবাসার সঙ্গে বোঝাপড়ার একটা সম্পর্ক রয়েছে

আমি সেই চোখে বারবার তাকিয়েছি। সে কী চায় সেটা বোঝার চেষ্টাই করেছি বারবার। মানুষকে ভালোভাবে বোঝার জন্য বেশি না তার চলার ভাব, তাকানোর ভাব, চোখ নাড়ানোর ভাব, মুখের ভাব দেখলেই বোঝা যায়। মনের সঙ্গে মুখের মিল থাকে। কিন্তু কেউ কেউ আছে যারা মনকে অনেক কষ্টে পোষ মানিয়ে নিয়েছে। তাদের বোঝাটা একটু জটিল। ভালোবাসার সঙ্গে বোঝাপড়ার একটা সম্পর্ক রয়েছে। অনেকে আছে ভালোবাসতে জানে, কিন্তু বোঝার চেষ্টা করে না। প্রেমিক যেন প্রেমিকাকে বোঝে, সেটা সব মেয়ে চায়। বোঝাপড়া থাকে না বলে কারও কারও প্রেম সহজে ভেঙে যায়।

No comments:

Post a Comment