Monday, April 25, 2016

কেনো জানি বুকটা খুব হাহাকার করছে......................


26-04-2016

কেনো জানি বুকটা খুব হাহাকার করছে, শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য??? জানিনা শুধু বুঝতে পারছি বুকের ভিতরের লুকানো জায়গা থেকে কিছু অভিমান প্রচন্ড কান্না হয়ে দু’চোখ ফেটে বের হতে চাইছে। সৃষ্টিকর্তা যে ক্ষুদ্র সময়কে (জীবন) বলে আমাকে দান করেছে। সেই জীবনে তুমি-ই
আমার একমাত্র মানুষ যাকে ঘিরে হাজারো স্বপ্ন লুকিয়ে আছে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন পুরণ হওয়া সম্ভব হয়ে উঠছেনা। শত চেষ্টা করেও আটকাতে পারলামনা তোমাকে, বদলাতে পারলামনা তোমাকে। তুমি তোমার মতই রয়ে গেলে। মিথ্যে কথার ফুলঝুড়িতে ভেঙ্গে দিয়েছো আমার এ হৃদয়। আমি আমার সমস্ত শক্তি, সমস্ত ভালোবাসা দিয়ে চেষ্টা করেছি তোমাকে বেধে রাখতে, আর তুমি চেয়েছো.........।। হেরে গেলাম অবশেষে, আজ আমি ব্যার্থ তোমার মিথ্যে ভালোবাসার কাছে, তোমার অনুশীলন করা অভিনয়ের কাছে।#SM

No comments:

Post a Comment